শরীয়তপুরের ভেদরগঞ্জের মানবতার দেয়ালে নেই মানবতা

আমরা মানুষ, আমাদের সবারই মানবতা আছে বলে আমরা জানি। সেই মানবতা থেকেই আমরা অনেক যায়গায় আমাদের উদ্যোগ নেয়া একটি মানবতার দেয়াল। এমন একটি মানবতার দেয়াল দেখা গেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়, সেখানে মানবতার দেয়াল থাকলেও নেই কোন মানব দেহের জন্য কোন বস্ত্র।

দেখা গেছে এ মানবতার দেয়ালটির চার পাশ ঢেকে রয়েছে ছাত্রলীগের ব্যানার এবং বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টার দিয়ে। আর এসব ব্যানার আর পোস্টারের কারণে কারো নজরে আসে না মানবতার দেয়াল নামে এ যায়গাটি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দেয়ালে এ চিত্র টি নজরে আসে।

এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যাক্তি বলেন, মানবতার দেয়াল করে কি হবে! আমাদের এখন কারো জন্য কারো মানবতা আছে? এটা করা হয়েছে প্রায় অনেক দিন,প্রথম কিছুদিন এখানে মানুষ জামা-কাপড় দিত এবং নিত।

তবে এখন তা বন্ধ হয়ে গেছে।তারা আরো জানান, দেখেন এখানে কাপড় রাখার হ্যাংগার ছিল সেটাও আমাদের মানবতা খেয়ে ফেলেছে।সেটাও এখন আর নেই। তাই এখন আর কেউ কিছু রাখে না।তবে এখানে আগের মতো যদি জামা কাপর রাখা যেতো তাহলে হয়তো মানুষ উপকৃত হতো বলে আমরা মনে করি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর