মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে তাদের স্কোর ১ উইকেটে ৭। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন আবু জায়েদ। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। জায়েদের বলে গালিতে নাঈম হাসানের হাতে ধরা পড়েন কাসুজা। ২৪ বলে খেলে তিনি করেন ২ রান।
ধীরগতিতে শুরু করা জিম্বাবুয়েকে আরও চাপে ফেলেছেন তিনি ওপেনার কেভিন কাসুজাকে আউট করে। শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে পরীক্ষা দিতে হয়েছে সফরকারী দুই ওপেনারকে। সতর্ক শুরুতেও কাজ হয়নি।
জিম্বাবুয়ের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারি দলের অধিনায়ক। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ৫ টেস্টের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠে শেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হারের লজ্জা রয়েছে টাইগারদের।
দুই পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের। স্কোয়াডে থাকলেও একাদশের বাইরে থাকছেন মুস্তাফিজ।
এবারের টেস্ট স্কোয়াডে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে না থাকলেও এই ম্যাচে ফিরছেন মুশফিকুর রহীম। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন।
বার্তাবাজার/এমকে