১০ টাকার টিকিটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো দশ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চিকিৎসা নেওয়া শেষে হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এর আগেও এখানে এভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর