রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর শরীরচর্চা বিভাগ আয়োজিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফুটবল দল এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। আগামী ২০ এপ্রিল, শনিবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ৪টি গ্রুপে লড়বে। প্রতিযোগীতার সবগুলো খেলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল, শনিবার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিকৃবি ফুটবল দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার এর সাথে সৌজন্য সাক্ষাত করে।
এসময় ফুটবল দলের ১৭ জন খেলোয়ারদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিকৃবি প্রক্টর, সিকৃবি ফুটবল দলের ম্যানেজার মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষক আমিনুর রশিদ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সানওয়ার হোসাইন মিয়া সহ সংশ্লিষ্ট অনেকে।
এসময় সিকৃবি উপাচার্য ফুটবল দলকে শুভ কামনা জানান এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনার কথা ব্যক্ত করেন।
সিকৃবি ফুটবল দলের তানভীর রাহি জানান, “আমরা আশাকরি আমাদের টিম ভাল কিছু করবে। আমরা জয় ছিনিয়ে আনতে পারব ইনশাল্লাহ।”
সিকৃবি ফুটবল দলের ডিফেন্ডার ও সহ অধিনায়ক সোহেল রানা জানান, জয় ছিনিয়ে আনতে আমাদের সবটুকু উজাড় করে দিতে আমরা প্রস্তুত।
২০ তারিখ সকাল ৮.৩০ টায় গ্রুপ পর্বে সিকৃবি ফুটবল দল তাদের প্রথম খেলায় মুখোমুখি হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে। এর পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) এর সাথে ২১ ও ২২ এপ্রিল মুখামুখি হবে সিকৃবি ফুটবল দল।
উল্লেখ্য, চারটি গ্রুপের মধ্যে সিকৃবি রয়েছে “ঘ” গ্রুপে। এই গ্রুপের দলগুলো হলো-
১। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২। সিলেট কৃষি ববিশ্ববিদ্যালয়
৩। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।