ইতালিতে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু

করোনা ভাইরাসে ইতালিতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তর উতালিতে প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর ওই অঞ্চলের মানুষকে তাদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান-কার্যক্রম।

উল্লেখ্য, চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে ২৫টি দেশে।

আর ১৮ হাজারের বেশি রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর