করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ২৩৪৫

প্রাণঘাতী করোনাভাইরাসে দিনে দিনে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মহামারী এ করোনাভাইরাসে আজ শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৪৫ জন। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৬২৮৮ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীনসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে নতুন এ করোনাভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে মোট ১০৯ জন। এর মধ্যে উহান শহরে মারা গেছে ৯০ জন। করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর