জুতার দুর্গন্ধ দূর করার ৪টি কার্যকরী উপায়

সারাদিনের অফিস কিংবা বাইরে কোনো কাজ শেষ করে বাসায় ফিরে অনেককেই সহ্য করতে হয় জুতার কটু দুর্গন্ধ। অনেকে আবার জুতার গন্ধের লজ্জায় পড়ে যায় প্রায়ই। মূলত পা ঘেমে ব্যাকটেরিয়া থেকেই এই দুর্গন্ধের সৃষ্টি। যারা জুতার গন্ধ নিয়ে এই সমস্যায় ভুগছেন আজকে তাদের জন্য রয়েছে টিপস। নিজেই ৪টি কার্যকরী উপায়ের মাঝে যেকোনো একটি অবলম্বন করে সমাধান করুন এই বিকট সমস্যার।

১/ টি ব্যাগঃ
আপনার প্রতিদিনের ব্যবহার করা টি ব্যাগ রেখে দিতে পারেন জুতার ভেতরে। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগটি কয়েক মিনিট রেখে তুলে ঠান্ডা করে জুতার মধ্যে এক ঘন্টা রেখে দিন। ১ ঘন্টা পর টি ব্যাগটি ফেলে দিন।

২) কমলার খোসা
জুতার দুর্গন্ধ দূর করতে জুতার মাঝে কয়েকটি কমলার খোসা সারারাত রেখে দিলে সমস্ত দুর্গন্ধ শুষে নিবে। ব্যবহারের পূর্বে খোসাগুলো ফেলে ব্যবহার করুন।

৩) বেবি পাউডার

জুতা পায়ে দেয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়।

৪) লবঙ্গ
এক টুকরো কাপড়ের ভেতর অথবা পুরানো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিঁট বেঁধে রেখে দিন সারারাত। আপনার জুতার দুর্গন্ধ দূর হবে সহজেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর