সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১-তে। ‘ গালফনিউজ ও আল আরাবিয়াহ’ আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।
করোনায় আক্রান্ত হওয়া ওই বাংলাদেশি সম্প্রতি করোনায় আক্রান্ত আরেক চীনা নাগরিকের সরাসরি সংস্পর্শে ছিলেন। তার অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছে আমিরাত।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনসের প্রধান ডা. ফাতিমা আক্তার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান বজায় রেখেই করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ণভাবে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আক্রান্তদের পর্যবেক্ষনে রাখা হবে।
আমিরাতে করোনাভাইরাস আমিরাতে মহামারী আকারে জানিয়ে দেশটি জানিয়েছে , করোনাভাইরাস রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস