যুক্তরাষ্ট্রে সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করতে যাচ্ছে সৌদি নৌবাহিনী। এই লক্ষ্যে বাদশাহ আব্দুল আজিজ নৌঘাঁটিতে মার্কিন নৌবাহীনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরব নিউজ ও সৌদি গেজেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে এবং যুদ্ধ প্রস্তুতি বাড়াতে আগামী সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হতে পারে। এর আগেও দুই দেশের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছিল।
অনুশীলনের মাধ্যমে নৌ নিরাপত্তা পদক্ষেপগুলোও বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে দাবি করা হয়। তে নৌ যুদ্ধ প্রস্তুতির ধারনাকে আরও জোরদার করবে।
বার্তা বাজার / ডব্লিও.এস