আগামী শনিবার (২২শে ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটি এক জরুরী বৈঠক ডেকেছে। আগামীকাল বিকাল ৪টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।
বিএনপির মিডিয়া উইং অফিসার শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে দলটির স্থায়ী কমিটির সকল সদস্যের উপস্থিতিতে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যোগ দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করবেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসাসহ অন্যান্ন আরও অনেক রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।
বার্তা বাজার/এসজে