গোপালগঞ্জে একুশে বইমেলায় উপচে পড়া ভিড়

নানা বয়সী পাঠকের উপচে পড়া ভিড় যেমন আছে তেমনি বিক্রিও হচ্ছে প্রচুর বই। গোপালগঞ্জে বই মেলার শেষ দিনে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আমরা সবাই পরোপকারী আসপের স্টলে এভাবেই প্রতিক্রিয়া জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন। এ স্টলে পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা দামের ‘বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তিযুদ্ধ’ বইটি।

বর্ষীয়ান কবি অরুণ দাশগুপ্ত থেকে শুরু করে নবীন কবি, লেখক, সাহিত্য-সংস্কৃতিকর্মী আর নানা বয়সী পাঠক-ক্রেতাকে দেখা গেছে বইমেলায়। শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। মা-বাবার হাত ধরে, কাঁধে চড়ে যেমন শিশুরা এসেছে মেলায় তেমনি তরুণ-তরুণীরাও এসেছে সবান্ধবে। হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয় পুরো এলাকা। ধুম পড়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তোলার।

বইমেলায় সেলফি তোলার ধুম পড়েছে। সাহাদৎ হোসেন সহ কিছু লেখক ও প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুতোষ ভূত-রাক্ষস-দৈত্যের গল্পের বই, ছড়া-কবিতার বই, বড়দের প্রেমের কবিতা, গল্প-উপন্যাস বিক্রি হচ্ছে বেশি। বিক্রি হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবন্ধ, অনুবাদ সাহিত্যসহ সব ধরনের বই। কিছু পাঠক শুধু পরিচিত ও জনপ্রিয় লেখকদের বই কিনছেন।
নতুন লেখক সাহাদৎ হোসেন বলেন, আমার লেখা “এতটা অবুঝ কেন তুমি” বইটি খুব সাড়া জাগিয়েছে। এরকম সাড়া পেলে লেখকেরা লিখতে আরো অনুপ্রেরণা পাবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে।

আসপ, বাধন, বই বাড়ী, বিল্ড ফর নেশন, লেখক কুঞ্জ, ইসলামিক ফাইন্ডেশন, বর্ণ গ্রন্থগারসহ প্রায় সব স্টলেই দেখা গেছে দম ফেলার ফুরসত মিলছে না বিক্রয়কর্মীদের। কেউ কেউ নজর রাখছিলেন বই চুরি হচ্ছে কিনা সেদিকে।

শিশুতোষ বই বিক্রি হচ্ছে বেশি
জেলা প্রশাসনের স্টলে কথা হয় শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বার্তা বাজারকে বলেন, শিশুতোষ বই বিক্রি হচ্ছে বেশি। রকিব হাসানের অনেক বই আছে আমাদের স্টলে।

যথারীতি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নিয়মিত কার্যক্রমগুলো ছিলো।

বইমেলার পাশাপাশি সন্ধ্যায় মেলা চত্বরেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন উদ্ধর্তন কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর