মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা. পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলাকোট ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য রাছেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য কাউসার আলম সুমন, ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যাবসায়ী হারুনুর রশিদ,যুবলীগ নেতা মাহফুজ আলম, লিটন, মিজানুর রহমান, আলমগীর হোসেন কামরুল, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও ক্লাবের সদস্য ফারদিন এহসান রাজু, ছাত্রলীগ নেতা আজীজ,ক্লাবের সদস্য রাছেল মুন্সী, সোহেল হোসেন, ফরহাদ হোসেন, রিয়াদ হোসেন, মহিন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে মোট ৬১ টি পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।বভিষ্যতে এর ধারা অব্যাহত রাখার পাশাপাশি গরীব অসহায় দুস্থ মানুষদের জন্য কাজ করে যাবে শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাব এমন আশাবাদ ব্যাক্ত করেছেন উপস্থিত অতিথি ও ক্লাবের সদস্যবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস