রাজধানীতে বৃহত্তর নোয়াখালী ফোরামের পারিবারিক মিলনমেলা

বর্তমান বিশ্বায়নের যুগে গোটা বিশ্ব একটি গ্রাম। আর সারা বাংলাদেশ একটি পরিবার। তেমনি বৃহত্তর নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর মিলে একই চিন্তা চেতনা, ঐতিহ্যে আর ঐক্যবদ্ধতায় কল্যাণমুখী ও সেবামূলক অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে অাজ ২১-০২-২০২০ইং পারিবারিক মিলনমেলা পালন করে আবারো সুদৃঢ় দৃষ্টান্তের প্রতিফলন ঘটালো সাম্যে ও সাম্প্রদায়িকতার।

অদ্য বিকেল ৫.০০ঘটিকায় স্হানীয় ১১নং সেক্টরের ১৫নং রোডস্থ ১১নং ভবন অস্থায়ী কার্যালয়ে। উক্ত মিলনমেলা পবিত্র কুরাআন কেরাতের মাধ্যমে শুরু হয়ে বক্তারা সৌজন্যে বক্তব্য দেন। এখানে প্রধান উপদেষ্টা জনাব কর্ণেল (অবঃ) নুরন নবী, প্রফেসর আবুল খায়ের, জনাব খোকন চন্দ্র পাল, জনাব এস এম এ খায়ের, এটিএম ফারুক আহমেদ, জনাব সিরাজোদ্দৌলা বাহার, আহবায়ক আলহাজ্ব ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জনাব শাহাদাৎ হোসেন ও ৪৯,৫০,৫১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সভাপতি ৫১নং ওয়ার্ড যুব মহিলালীগ (ঢাকা মহানগর উত্তর), সমাজসেবী জননেত্রী মিস আবিদা আক্তারসহ উত্তরার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন- আমরা ভ্রাতৃপ্রেমে অনুরক্ত হয়ে আনন্দধারায় একে অপরের পরিপূরক হয়ে সুখে দুঃখের সারথি হয়ে সাধারণ মানুষের পাশে তথা বৃহত্তর নোয়াখালীবাসীর পাশে থাকবো। আরো বক্তব্যে রাখেন মিস্ আবিদা আক্তার। তিনি বলেন- সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি। বৃহত্তর নোয়াখালীবাসীর সাথে থেকে নিজেকে ভাগ্যবতী মনে করি। তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে, যা ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরবাসীর মনে প্রাণের জোয়ার ও আনন্দে উদ্বেলিত করে তোলে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর