কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং নাফ নদী থেকে রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের মোঃ ফারেজ (৩২) নামে এক রোহিঙ্গার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ৯ টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারেজ ব্লক-৩ এর ১৪৭ নং রুমের বাসিন্দা মৃত গুরা মিয়ার পুত্র।
সূত্র জানায়, ২১ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন খারাইগ্যাঘোনা সংলগ্ন নাফনদীতে ঊনছিপ্রাং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা ফরায়েজের লাশ দেতে পেয়ে পরিবারকে জানায়। ভোরে নিহতের স্ত্রী-স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে সকাল সাড়ে ৯ টায় মৃতদেহ রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়।
এঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইঞ্চার্জ এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতের পরিবার লাশ উদ্ধারের বিষয়টি শুনেছি। তবে এই বিষয়ে কেউ পুলিশকে জানায়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস