অতি শীঘ্রই আদালতের সকল রায় বাংলায় হবে বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১শে ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি একথা বলেন।
সুপ্রীম কোর্টে বাংলা অনুবাদ শাখা খোলে সেখানে বাংলায় লেখা রায় ও আদেশের বিষয়টি নিশ্চিত করা হবে। নিম্ন আদালতে অধিকাংশ রায় বাংলায় হচ্ছে ,তার পাশাপাশি উচ্চ আদালতেও এখন থেকে বাংলায় রায় লেখার হার বাড়ছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে