ইশা ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর ইশা ছাত্র আন্দোলন ববি শখার সভাপতি এস এম তৌহিদ বাশার এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মহা. হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় সকাল ১১টায় কোরআন খতম, বর্ণমালা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর মুহতারাম কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. মাহবুব হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে।”
ববি শাখা সভাপতি এস এম তৌহিদ বাশার তার বক্তব্যে বলেন, সর্বত্র বিশুদ্ধ বাংলার উচ্চারণ চাই।
আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ববি শাখার সহ সভাপতি মহা. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মুহা. সোলায়মান সহ মজলিসে আমেলা ও অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস