আবাসিক শিক্ষার্থীদের সমস্যা জানতে ইবি উপাচার্যের হল পরিদর্শন
অনেকটা আকস্মিকভাবে ছেলেদের হল পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল পরিদর্শন করেন তিনি।
এসময় উপাচার্য হলের রিডিং রুম, কমনরুম এবং ডাইনিং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন এবংবিভিন্ন ব্লক ঘুরে দেখেন।
উপাচার্য হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উপাচার্যের কাছে তুলে ধরলে তিনি তা অতিদ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সহকারী প্রক্টর শহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল, হলের আবাসিক শিক্ষক আমজাদ হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস