আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেভ ( সোশ্যাল এ্যাকটিভিটি’স ফর ইনভারনম্যানটাল ভার্সন) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান ওই এলাকার প্রায় দেড় হাজার রোগী।
এসময় সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান গালিব, সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু তাহের, ফরিদপুর ডায়াবেটিস এসোসিয়েশন হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. রহমাতুল্লাহ রনি, সেভ সংগঠনের মো. জারিফ, সালিমুল হক সাগর, আব্দুল্লাহ আল মামুন, আমিনুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস