পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বাংলাদেশ। এর জন্য বিপুল পরিমাণ অর্থ দিতে হবে বাংলাদেশকে।
আজ সকালে ইউএন বাংলা নামের নতুন ফন্ট উদ্বোধন ও মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে রাজধানীর একটি হোটেলে তিনি এসকল তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, এসডিজি বাস্তাবায়নকল্পে আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সরকার পর্যায়ের সাহায্যের প্রয়োজন আছে। শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে এখনও বৈষম্য রয়ে গিয়েছে। যদিও জিডিপির উন্নয়ন হয়েছে।
বার্তা বাজার/এসজে