অযত্নে পড়ে আছে শহীদ মিনার, বিদ্যালয়ে পালিত হয়নি শহীদ দিবস
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।’ ভুলতে না পারা সেই অমর একুশে ফেব্রুয়ারী শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও টাঙ্গাইলের কালিহাতীর গোপাল দিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কোন প্রকার কর্মসূচি পালন করা হয়নি।অযত্নে অবহেলায় পড়ে আছে বিদ্যালয়ের শহীদ মিনারটিও।
শুক্রবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে কোন শিক্ষক-শিক্ষার্থী নেই। এমনকি অফিসটিও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে শহীদ মিনারটি পড়ে আছে অযত্ন আর অবহেলায় ।শহীদ মিনারের বেদিতে করা হয়নি পুস্পস্তবক অর্পণ। ভাষা শহীদদের প্রতি নূন্যতম সম্মান ও শ্রদ্ধা দেখানো হয়নি এই বিদ্যালয়ে।
দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুলসহ ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, স্যাররা ২১শে ফেব্রুয়ারির বিষয়ে কিছু না জানানোর কারনে দিতে যাইনি।
পাইকড়া ইউপি আ’লীগ সভাপতি ও ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হায়দার আলী মোল্লা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কথা থাকলেও আমি সকালে গিয়ে দেখি কোন কর্মসুচির আয়োজন দেখতে পাইনি।
গোপাল দিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ আলম এর মুঠো ফোনে জানান, ২২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে মামলা হয়েছে। তাই শহীদ দিবসে অনুষ্ঠান করতে পারিনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান, আমি সকালে জানতে পারি গোপাল দিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচি পালন করা হয়নি। আমি দিবসটি পালন করার নির্দেশ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মতর্তা শামিম আরা নিপার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আপনার কাছে শুনলাম। শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস