মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচে অংশ নেবেন বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার। বিসিসিআই একটি সূত্রের বরাত দিয়ে এমনটা জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের অধিনায়ক কোহলি ছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন ওপেনার পেসার মোহাম্মদ শামি, শিখর ধাওয়ান, ও স্পিনার কুলদিপ যাদব। এই চার জন ক্রিকেটারের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এই ব্যাপারে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এই মুহূর্তে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাচ্ছেন না বলে জানান, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আগামী মার্চের ১৮ এবং ২১ তারিখ ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ।
এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ও ভারতের তারকা ক্রিকেটাররা।
এক মাসেরও কম সময় আছে বিসিবির হাতে। দ্রুতই এই দুটি স্কোয়াড তৈরি করবে সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই বিসিবি চিঠি পাঠিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে।
বার্তাবাজার/এসজে