পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্ত্বরে বেলুন উড়িয়ে বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, জেলা সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ অন্যান্যরা।

মেলা উদ্বোধন শেষ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে এবং মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মেলায় মোট ২২ টি স্টল অংশ নিয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর