শহীদ দিবসের ব্যানারে ডিএমপির মহাভুল
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অন্যসব দফতরের মতই ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) ব্যানার তৈরী করেছে। কিন্তু সেই ব্যানারে ভাষা শহীদদের ছবি ব্যাবহার না করে ব্যাবহার করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের ছবি। ব্যানারের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা হচ্ছে ডিএমপির এমন কাজের জন্য।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য তৈরী করা ব্যানারটিতে বীরশ্রেষ্ঠদের ছবির নিচে লেখা ছিল “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা”। মুহুর্তের মাঝেই ছবিটি অনলাইনে ভাইরাল হয়ে পড়লে সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীন বলে অনেকেই মন্তব্য করছেন।
ডিএমপিতে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যানারটি বানাতে এমন কান্ডজ্ঞানহীন লোকদের দ্রুত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে