ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো চারজন। শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট উপজেলার লঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮) ও বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০), রহেলা গ্রামের সাকিব (১৮), নিস্চিতপুর গ্রামের মিজান (২০) । এর মধ্যে সাকিব এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস লঘুনাথপুর এলাকায় অপরদিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।
অটোরিকশাটি ধারা বাজার থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিলো। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত হয়। এছাড়াও আহত হয় ছয়জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে সন্ধ্যা ৬ টার দিকে সাকিব ও মিজান মারা যায়।
নাজমুস/এস.আর/বার্তাবাজার