থানা থেকে মুক্তিযোদ্ধাকে গালিগালাজের পর বের করে দিল ওসি

বরিশালের বাকেরগঞ্জ থানার ওসি স্থানীয় এক মুক্তিযোদ্ধাকে খারাপ ভাষায় গালাগালি করে থানা থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গত বুধবার সন্ধায় মুক্তিযোদ্ধা শাহ আলম (৭২) জরুরি কাজে থানায় গেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নেয়ামতি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহ আলম একটি অভিযোগের বর্তমান অবস্থা জানার জন্য থানায় যান। থানার ওসি আবুল কালামের কক্ষে গেলে, ওসি তাকে সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরাহা করে নিতে বলেন। কিন্তু তখন শাহ আলম সমঝোতা না করে বিচার দাবী করলে ওসি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং থানা থেকে তাকে বের করে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি আবুল কালাম জানান, এটা তাদের আত্মীয়দের মধ্যকার বিবাদ। হামলার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর