একুশের শহীদ স্মরণে সিএমপি’র শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমানের (বিপিএম, পিপিএম) এর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশের বিশেষ একটি দল কর্তৃক সালাম জানানো হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর