আন্তর্জাতিক মার্তৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
মুমুর্ষূ অবস্থার রোগীদের প্রাণ বাঁচাতে রক্ত দানে উদ্বুদ্ধ করতে ভাষার মাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়েন কর্মসূচি হাতে নেয়। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে পালিত হয় সমকাল সুহৃদের ওই কর্মসূচি।
গত বুধবার থেকে চার দিনব্যাপী বই মেলা চলছে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা প্রশাসন আয়োজিত বই মেলায় সমকাল সুহৃদ সমাবেশ একটি স্টল নিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সচেতনতা চালাচ্ছে।
পাশাপাশি ভাষার মাসে রক্তদানে উদ্বুদ্ধ করতে শুক্রবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে উপজেলা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা সুহৃদ সমাবেশ। শিশুসহ নানা বয়সী প্রায় ১৫০ জন মানুষ সুহৃদ সমাবেশের কর্মসূচি থেকে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পারে।
সমকাল সুহৃদ সমাবেশের এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সবাই। সুহৃদ সমাবেশের এ ধরণের উদ্যোগে নিজের রক্তরে গ্রুপ পূণরায় নির্ণয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি সুহৃদ সমাবেশের পথচলায় সাফল্য কামনা করেন।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রুপ নির্ণয় করেন ঈশ্বরগঞ্জ উপজেলা সুহৃদের সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সি ত মোদক সাগর। কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন সুহৃদ সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুহৃদ রুহুল আমিন রিপন, আরিফুল হক, শরিফুল আলম, মো. মোস্তাকীম, আনিসুজ্জামান রবিন, আশিকুর রহমান সৌরভ, শেখ মাহমুদ নানক, পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এমকে