সড়কে প্রান গেল জাতীয় হ্যান্ডবল দলের গোলকিপারের

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলকিপার সোহানুর রহমান । ২১ বছর বয়সি এই খেলোয়ার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ হ্যান্ডবল দলের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছেন।

আজ সকালে কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ এলাকায় নসিমনের সাথে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

মুখোমুখী সংঘর্ষের এই ঘটনায় সোহান ও তার সাথে থাকা রাজ নামের অপর এক তরুণ গুরুতর আহতব হয়। আহতাবস্থায় তাদেরকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তার তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া থেকে মূমূর্ষ অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান।

গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাউথ ইশিয়ান গেমসে সোহান অংশ নিয়েছিল।


বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর