চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামে অস্ত্র ও গুলি সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নগরীর সিআরবি এলাকা হতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করার কথা জানিয়েছে বন্দর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোর ছয়টায় সিআরবি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি সহ দুই যুবককে আটক করা হয়। তারা স্থানীয় বাসিন্দা হলেও চুরি ছিনতাই তাদের পেশা এবং তাদের বিরুদ্ধে আগেরও একাধিক অস্ত্র আইনে মামলা রয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।”

গ্রেফতারকৃত দুইজনই হলেন চট্টগ্রাম শহরের বাসিন্দা। একজন নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার মোহাম্মদ সাগিরের ছেলে মোহাম্মদ রাকিব (২৫) ও আরেকজন হলেন একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুন নুর তুষার প্রকাশ মোহাম্মদ তুষার (২৯)।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর