চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার পরিবারবর্গ দেখা করেছেন। তবে দেখা করে বের হওয়ার সময় গনমাধ্যমকর্মীদের সাথে অজ্ঞাত কারনে কথা বলেননি তারা।
আজ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বিএনপি প্রধানের পরিবারের ৬ সদস্য হাসপাতালে যান। দেড় ঘন্টা ভেতরে অবস্থান করার পর তারা বের হয়ে যান। তখন বেগম জিয়ার ভাই সাঈদ ইস্কান্দরের সাথে সাংবাদিকেরা কথা বলতে চাইলে তিনি এড়িয়ে চলে যান।
খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর, সাফিন ইস্কান্দর, শাফিনের স্ত্রী অরনী ইস্কান্দর, ভাগ্নে শাহরিয়া হক ও ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমাসহ মট ৬ জন আজ দেখা করেন।
বার্তা বাজার/এসজে