চট্রগ্রামে শহীদ মিনারে ফুল দিয়ে আ’লীগের শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নগর আওয়ামী লীগসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ পুষ্পক অর্পন করে।

শুক্রবার ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে ভাষা দিবসের প্রথম প্রহরেই ফুল নিয়ে সর্বপ্রথম নগরীরর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন আসন্ন চসিক নির্বাচনে মেয়র মনোনয়ন প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী।

এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড কাউন্সিলর, যুব সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ ওয়ার্ড ও এলাকার স্থিত শহীদ মিনারে ফুল প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নিবেদন করেন।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন, ইপিজেড থানা শাখার পক্ষে ব্যরিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ইপিজেড থানা শাখার সভাপতি বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক ও ইপিজেড থানা ছাত্রলীগ নেতা মহিম ইসলাম রায়হান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন,
ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান বিশাল অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাহিম সহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল অর্পন করেন।

৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আবদুল বারেক, বন্দর থানা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হতে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করা হয় এবং তাঁদের স্মরণে নির্মিত শহীদ মিনার সূহে ফুল নিবেদন করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর