ভাষা শহীদদের প্রতি ফ্রিডম ব্লাড ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রিডম ব্লাড ব্যাংক’র পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে সশ্রদ্ধচিত্তে স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ডাঃ হোসেন আহম্মদ, শেখ মো. আলাউদ্দিন ফারুক,খান মো. সাইফুল, ফ্রিডম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন নুর আলম সিদ্দিক, এডমিন হাসিফুল ইসলাম জয়, মো. গোলাম রাব্বি, ফ্রিডম ব্লাড ব্যাংকের মডারেটর রাকিবুল ইসলাম, ফ্রিডম ব্লাড ব্যাংকের সদস্য মো. নয়ন, শাহাদাত হোসেন, হাসানুল ইসলাম শিপন, রাফি, রবিউল হোসেন রবি, শাওন সহ প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর