ভারতে সোনার খনির সন্ধান, মজুদ বিপুল পরিমাণ

ভারতের উত্তরপ্রদেশ অঞ্চলে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গিয়েছে। প্রশাসনিক সূত্র দাবী করছে সেখানকার মাটির তলদেশে শতশত মণ সোনার মজুদ রয়েছে।

সোনাভদ্র জেলায় পাওয়া এই সোনার খনি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও উত্তরপ্রদেশের রাজ্য সরকারের একটি দপ্তরের কর্মপরিকল্পনায় পাওয়া গিয়েছে। ২০০৫ সাল থেকে অনুসন্ধান করে ২০১২ সালে কর্তৃপক্ষ সেখানে সোনার অস্থিত্ব খোঁজে পান।

সার্ভে কাজে থাকা ওই দলটি জানায়, সোনাভাদ্রের একটি পাহাড়েই সোনা আছে। সেখানে কয়েক হাজার মণ সোনার বিপুল এক ভাণ্ডার রয়েছে ।

সাত সদস্য বিশিষ্ট এক বিশেষজ্ঞ কমিটি পরিদর্শন করে আগামীকালই এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চুড়ান্ত রিপোর্ট জমা দিবে বলে জানা যায়।

সূত্র: দ্য ওয়াল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর