কলাপাড়ায় কারেন্ট জাল পুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেড়লাখ মিটার কারেন্ট জাল ও একটি বেহুন্দি জাল উদ্ধার করেন কুয়াকাটা নৌ-পুলিশ।

ওইদিন রাতে আন্ধার মানিক নদী তীরবর্তী হ্যালীপ্যাড মাঠে জাল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ৩ মন ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বডিংয়ে বিতারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি)জগবন্ধু মন্ডল,কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) জগবন্ধু মন্ডল জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে এসব জাল ও ঝাটকা ইলিশ আটক করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর