বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেফমুবিপ্রবি) পালিত হল অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবসটির প্রথম প্রহরে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বকুলতলায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে, মাৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক রায়হানা রহমান লতার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে সাদিকুর রহমান, ড.মাহমুদুল হাসান, ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আরিফুল হক, মোঃ মোখলেসুর রহমান, মিজানুর রহমান,মোঃ সাইফুল ইসলাম, সুমিত কুমার পাল ; ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের মধ্যে এনামুল হক,এস এম ইউসূফ আলী, সিএসই বিভাগের লেকচারার হুমায়ুন কবির প্রমুখ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন-পরীক্ষা নিয়ন্ত্রণক ড. মোঃ আনোয়ার হোসেন, মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক ড.আব্দুস সাত্তার, রফিকুল বারী মামুন,মোঃ ফরহাদ আলী, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শাহজালাল, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হুদা প্রমুখ।

এছাড়াও আলোচনার সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেকশন অফিসার কৃষিবিদ আনিসুজ্জামান, মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর মুন্না, নাদিরা জান্নাত রাখি এবং গান পরিবেশন করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর