ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান দিলেন মেয়র
আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ খাল নির্মাণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর তোলার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন।
পটুয়াখালীর পৌর শহরের আনসার ক্যাম্প থেকে পলিটেকনিক হয়ে মজা খাল খননের ফলে বেশ কিছু অসহায় পরিবারের ক্ষতি হয়। এই সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনরায় ঘর নির্মাণ করে থাকার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এডভোকেট কাজল বরণ দাস, মতিন মাহমুদ, জাহিদ সিকদার, ফারুক মৃধা, জাহিদ হোসেন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মুস্তাফিজুর রহমান বাপ্পি।
বার্তা বাজার / ডব্লিও.এস