কবরস্থান খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার, পিতা-পুত্র আটক

আজ শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার একটি গ্রামে কবরস্থানের মাটি খুঁড়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। সদর উপজেলার সিরাজসিংহা গ্রাম থেকে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আব্দুল হক গাজী ও তার ছেলে আব্দুল হালিম গাজী।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বনি আজ এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। এরপর শুক্রবার ভোর ৪টার দিকে তিনি কোতোয়ালী থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে তাদের বাড়ি থেকে আটক করেন বাপ ছেলেকে।

পরে তাদের দেওয়া তথ্যানুসারে ওই এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুড়ে একটি একটি ৭.৬৫ বোরের পিস্তল, নাইনএমএম পিস্তল, দুটি পাইপগান, একটি ওয়ান শুট্যার গান, ৩৭ রাউন্ড শর্টগানের সীসা বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএম’র গুলি ৫ রাউন্ড এসএমজির বুলেট, উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ওদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টাও তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর