পূরবী থিয়েটারের শহীদ দিবস পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূরবী থিয়েটার ও ভোরহলোর পক্ষ থেকে আন্তর্জাতিক মার্তৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান মালার মধ্যে ছিল, প্রভাত ফেরি,জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন,কালো ব্যাচ ধারণ,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শহজাদপুরে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারীদের অন্যতম ও মুক্তিযুদ্ধকালীন বোমায় আহত আব্দুল মমেন আল মাঝি মুনু।

বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ফকির ও কবি মমতাজ উদ্দিন। শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু,কবি ও সাংবাদিক ম.জাহান,তাকিবুন্নাহার তাকি,শাহবাজ খান সানি,আব্দুল মালেক খান,জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এ অনুষ্ঠানে পূরবী থিয়েটারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাধীন,সিয়াম,আপন,আরমান,সুজন,সুমন,অমিত,কেয়া,সুমাইয়া,তারেক,মোতালেব হোসেন ও নূর মোহাম্মদ প্রমূখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর