বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান হারিয়ে খুঁজছেন তার সেরা ছন্দ। বিশেষ করে লাল বলে পারফরম্যান্সটা যেন আরও বিবর্ণ। সবশেষ পাকিস্তান সফরে স্কোয়াডে না থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে আছেন ফিজ। তবে রোডেশিয়ানদের বিপক্ষে সাদা বলে ফেরা হচ্ছে না ফিজের।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের (২২ ফেব্রুয়ারী) একাদশে রাখার জন্যে স্কোয়াডে ফেরানো হয়নি তাকে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার প্রথমদিনের অনুশীলন শেষে মোস্তাফিজ প্রসঙ্গে কোচ বলেন, আমি মিডিয়াকে নিশ্চিত করে দিচ্ছি মুস্তাফিজ খেলছেনা। আগামী ৫ দিন সে দলের সাথে থেকে বোলিং নিয়ে কাজ করবে কীভাবে টেস্ট ক্রিকেটে আবারও ফিরে আসা যায় এ নিয়ে। এই মুহূর্তে আমি বলছি সে টেস্ট খেলার অবস্থায় নেই, তাকে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে। এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সে খেলবেনা।
না খেললেও স্কোয়াড আছে মুস্তাফিজ। আর স্কোয়াডে তার থাকার বিষয়টি জানালো কোচ। তিনি বলেন, আমি মনে করিনা মুস্তাফিজ এখনো টেস্ট খেলার জন্য প্রস্তুত। তাকে স্কোয়াডে রাখা হয়েছে আমাদের নতুন বোলিং কোচের সাথে যেন টেকনিক্যাল বিষয়ে কাজ করার জন্য সময় ব্যয় করতে পারে। তাকে খেলানোর জন্য স্কোয়াডে ফেরানো হয়নি। তাকে ট্রেইন করা, একটা শেপে আনার জন্যই দলের সাথে রাখা।
বার্তাবাজার/কে.জে.পি