শিগগিরই সব রায় বাংলায় হবে: প্রধান বিচারপতি

শিগগিরি সব রায় বাংলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এজন্য সুপ্রিম কোর্টে একটি অনুবাদ শাখা খোলার ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান প্রধান বিচারপতি।

সম্প্রতি উচ্চ আদালতেও বাংলায় রায় দেয়া বেড়েছে। নিম্ন আদালতেও বেশিরভাগ রায় ও আদেশ বাংলায় দেয়া হচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, অনুবাদ শাখা খোলার পরই উচ্চ আদালতের সব রায় ও আদেশ বাংলায় দেয়ার বিষয়টি নিশ্চিত করা যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর