জুতা পাঁয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন আ’লীগ নেতা

মহান শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জুতা পাঁয়ে উঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল। একজন সরকার দলীয় রাজনীতিবিদ হয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠার বিষটি জানাজানি হলে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জানা যায়, একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে উপজেলা আলীগের সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়ালসহ নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে ফটোশেসন করতেও দেখা যায় এই আওয়ামী লীগ নেতাকে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, আমি শুনতে পেয়েছি জুতা পায়ে ফুল দিতে শহীদ মিনারে উঠেছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আউয়াল সাহেব। আমি মনে করি যদি উনি এটা করে থাকেন তাহলে উনি শ্রদ্ধার নামে ভাষা শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ফুল দিতে গিয়ে যদি কেউ জুতা পায়ে শহীদ মিনারে ওঠে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর