এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। এর জন্য আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনের সেই অনুরপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এসময় ইশরাক হোসেন বলেন, আমি সবাইকে আহ্বান জানাই, এই অনুপ্রেরণা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে।
ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল বলে জানিয়ে ইশরাক হোসেন বলেন, আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি, আমি তাদের শ্রদ্ধা জানাই।
বার্তাবাজার/কে.জে.পি