সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিমুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরের রাজারবাগান সরকারী কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে রাজারবাগান সরকারী কলেজ রোডের আরএফএল প্লাষ্টিক সামগ্রীর শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর