ঝিনাইদহের এস আর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার চর মুরারীদহ গ্রামের প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এস আর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক মো হাসান বস্রি। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান এরশাদ, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, হাদিকুর রহমান, সহকারী শিক্ষক মোঃ বেনজীর হোসেন, খবির উদ্দিন, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম, পলি খাতুন, তহমিনা খাতুন, রুপালি খাতুন, লুবনা খাতুন, সাথী খাতুন, জান্নাতুল আক্তার, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস, অমিত কুমার বিশ্বাস, হাফেজ ইউনুস আলী প্রমুখ।
বার্তা বাজার/এম.সি