আড়াইহাজারে নারীর মরাদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ব্যাটারী কারখানার পানির ট্যাংকি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোল্লারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সখিনা বেগম (৬২)। সে উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।

গোপালদী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর