যথাযোগ্য মর্যাদায় টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ০৭:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়।এরপর ০৭:৪৫ মিনিটের সময় প্রভাত ফেরী, ০৮:৩০ মিনিটে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি, সকাল ০৯ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, রামগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সদস্য, টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন মাঈনু । অনুষ্ঠানে টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, বিদ্যালয়ের পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য সাইফুল ইসলাম সোহেল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাঈন উদ্দিন কাজল, নুরুল ইসলাম বকুল, জসিম উদ্দিন, মমিন ব্যাপারী,টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম শুভ্র, হিরা প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর