ভাষা শহীদদের স্মরণে, বাকৃবিতে গ্রীন ভয়েস’র শ্রদ্ধাঞ্জলি

আজ ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস’র সদস্যরা দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।

শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরি করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বাকৃবি.শাখার উপদেষ্টা ডঃ এ.কে.এম.জাকির হোসাইন, মোছাঃ তামান্না তাসনিম, পোলেন আহম্মেদ, আব্দুল্লাহ আল মাসুম,সাধারণ সম্পাদক শাহরিয়ার নাফিজ, দপ্তর সম্পাদক জান্নাতুন ফিজা,সহ সাংগঠনিক বকুল আলী, কোষাধ্যক্ষ আল আমিন। অনান্যদের মধ্যে অয়ন দে, রফিকুল, রাকিব, তমা, তাসনিম,বুশরা, লোটাস,নিশাদ,সোমা,ঐশী,সাথী,ইনা,জেবাসহ অন্যান্য কর্মীবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর