ভাষার মাসে ইবিতে খুলেছে গ্রন্থমেলার দ্বার

অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আমবাগানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য ড. মো: হারুন-অর-রশিদ আসকারী। এসময় উপাচার্য মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখেন।

এরপর বাংলা মঞ্চে দুপুর ১২টায় ভাষার মাসের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা প্রদান করেন, উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহীনুর রহমানের, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য এবং মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান।

উল্লেখ্য, বইমেলা আগামী ২৩ তারিখ সমাপ্ত হবে। মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর