লক্ষ্মীপুরে মাতৃভাষা ও মুজিব শতবর্ষ স্মরণে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

লক্ষ্মীপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও মুজিব শতবর্ষ সম্মরণে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের মিয়া রাস্তা মাথায় এলাকায় আশুরা জেনারেল হাসপাতাল এন্ড মেডিকেল সার্ভিসেসের উদ্যোগে এ সেবা প্রধান করা হয়। চিকিৎসা সেবা উদ্বোধন করেন বিএমএ ও স্বাচীপ জেলা সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন ও স্বাচীপ সাধারণ সম্পাদক ডাঃ রতœ দীপ পাল। এসময় মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেন। একই সাথে সকল রোগীর রোগ নির্ণয়ের সেবাও প্রদান করেন প্রতিষ্ঠনটি।

ছবি: বার্তা বাজার

জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ জাকির হোসেন বলেন, মহান মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় অসহায়, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি এবং রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন দিবসেও এসব অসহায় হতদরিদ্র মানুষের পাশে আশুরা জেনারেল হাসপাতাল সবসময় থাকবে। বছরের অন্যান্য সময় জেনারের হাসপাতালে স্বল্প খরচে সকল ধরণের উন্নত চিকিৎসা সেবা দেয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর