আজ বসছে পদ্মা সেতুর ২৫ তম স্প্যান, দৃশ্যমান ৩ হাজার ৭৫০ মিটার

পদ্মা সতুর নির্মাণ কাজের অংশ হিসেব আরো একটি স্প্যান বসতে যাচ্ছে। আজ শুক্রবার সেতুটির জাজিরা প্রান্তে বসানো হবে ২৫ তম স্প্যান। সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যান আইডি ৫-ই।

আর এ জন্য প্রয়াজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৭৫০ মিটার দশ্যমান হবে। এর আগে গত ১১ ফব্রুয়ারি প্রকল্পের জাজিরা প্রান্তে ২৪ তম স্প্যান বসানো হয়ছিল। এর ১১ দিনের মাথায় ২৫তম স্প্যান বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পদ্মাসেতুর উপ সহকারী প্রকোশলী হুমায়ুন কবির জানান, আজ সকাল সাড়ে নয়টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৪ তম স্প্যানটিকে বসানার জন্য, ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রন কর মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নং পিলারের কাছে নিয়ে আসা হবে। এর পর স্প্যানটিকে পিলারের উপর স্থাপন কার্যক্রম শুরু করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টির কাজ শেষ হয়ছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১, ২৬ ও ২৭ নম্বর পিলারের কাজ শেষ হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর